পাকিস্তানের মাটিতে সদ্যই দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে এসেছে বাংলাদেশ। তবে খুব একটা বিশ্রায় পাচ্ছে না নাজমুল হোসেন শান্ত’র দল। এবার টাইগারদের মিশন ভারতে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে বাংলাদেশ-ভারত দুইটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
১৯ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। পরে ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। দুটি টেস্ট যথাক্রমে চেন্নাই ও কানপুরে অনুষ্ঠিত হবে।
এদিকে দুদল এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। ৬ অক্টোবর গোয়ালিয়র, ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে বাংলাদেশ দলের ভারত সফর।

