লম্বা সময় ধরেই মাঠের বাইরে মাশরাফী বিন মোর্ত্তজা। আসন্ন বিপিএল দিয়ে তার মাঠে ফেরার কথা থাকলেও রাজনীতি থেকে নাটকীয় ভাবে দূরে সরে যাওয়ায় সেটাও অনিশ্চিত। যদিও ভক্তদের জন্য সুখবর মাঠে ফিরছেন মাশরাফী তবে, বাংলাদেশে নয় খেলবেন যুক্তরাষ্ট্রে।গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের টি-১০ মাস্টার্স লিগে সরাসরি চুক্তিতে মাশরাফীকে দলে নেয় ডেট্রইট ফ্যালকনস। আগামী মাসে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। এই দলের মালিকানা আবার বিপিএল দল সিলেট স্টাইকার্সের মালিকদের অধীনে।
একই টুর্নামেন্ট দল পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহানও। তিনি খেলবেন আটলান্টা রাইডার্সের হয়ে। এই দলটি আবার বসুন্ধরা গ্রুপের মালিকানার অধীনে। বিপিএলের রংপুর রাইডার্সে খেলা সোহান সেই যোগসূত্রেই খেলবেন যুক্তরাষ্ট্রে। মাশরাফীর দলে আরও আছেন সাবেক দুই ক্রিকেটার আবদুর রাজ্জাক ও সৈয়দ রাসেল।উল্লেখ্য, আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। ছাত্র আন্দোলনকে গণমানুষের আন্দোলনে পরিণত করার পেছনে সামাজিক মাধ্যমের ছিল প্রত্যক্ষ ভূমিকা। অনেকে সরাসরি অংশ নিতে না পারলেও গণঅভ্যুত্থানে সরব ছিলেন সামাজিক মাধ্যমে। বাংলাদেশ জাতীয় দলের বহু ক্রিকেটার একাত্মতা প্রকাশ করেন ছাত্র-জনতার সঙ্গে। হানাহানি, সংঘাত বন্ধের আহ্বান জানিয়েন কেউ কেউ। তবে, পুরো সময় নিশ্চুপ ছিলেন মাশরাফী। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় এক স্ট্যাটাসের মাধ্যমে নিজের ব্যর্থতা মেনে নেন মাশরাফী।
তারিখঃ ১০/০৯/২০২৪
Keywords:
mashrafe,mashrafi,mashrafe bin mortaza,mashrafe mortaza,mashrafe life story,mashrafi bin mortaza,mashrafe for narail,mshrafi,mashrafi boss,masrafi bin mortaza, মাশরাফি,ফিরছেন মাশরাফি,টেস্টে ফিরছেন মাশরাফি,গ্রেট মাশরাফি,আবারো দলে ফিরেছন মাশরাফি |,মাশরাফি বিন মর্তুজা,

