#Advertisement

বিসিবি’র সভাপতি পাপনের পদত্যাগ।নতুন সভাপতি হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল  হাসান পাপন আজ বুধবার (২১ আগস্ট ২০২৪) পদত্যাগ করেছেন। তাঁর জায়গায় বিসিবির নতুন সভাপতি হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক  ফারুক আহমেদ।

পাপনের পদত্যাগের মধ্য দিয়ে শেষ হলো তার নেতৃত্বাধীন বোর্ডের ১২ বছরের শাসনকাল। ২০১২ সালে বিসিবি সভাপতির দায়িত্ব পান তিনি।তৎকালীন সরকার তাকে বিসিবি’র সভাপতি পদে মনোনীত করে।এরপর ২০১৩ সালের অক্টোবরে তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হন।

সেই থেকে তিনি টানা তিন মেয়াদে বিসিবি’র সভাপতির দায়িত্বপালন করেছেন। নাজমুল হাসানের পরিচালনা পর্ষদের মেয়াদ আগামী বছরের অক্টোবরে শেষ হওয়ার কথা ছিল । কিন্তু দেশের রাজনৈতিক পটপরিবর্তনে তার আগেই সরে দাঁড়ালেন তিনি।

অন্যদিকে ফারুক আহমেদ এর আগে কয়েক দফায় বাংলাদেশের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০১৬ সালে প্রধান নির্বাচকের পদ ছাড়েন সাবেক এই ক্রিকেটার। সভাপতির দায়িত্ব পেয়ে তিনি জানিয়েছেন, দেশের ক্রিকেটকে সামনে নিয়ে যাওয়াই তাঁর প্রধান লক্ষ্য। তিনি বলেন, ‘লক্ষ্য তো অনেক বড়। প্রথম ও প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি। দেশের মুখ উজ্জ্বল করা। দলকে একটা জায়গায় (ভালো) দেখতে চাই।  কীভাবে দেখব সেটা অনেক বড় একটা ব্যাপার। সুতরাং অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে।’



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.