#Advertisement

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কোন কোন দল ?

ক্রিকেটকে পৃথিবীব্যাপী জনপ্রিয় করে তুলতে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়িয়েছে আইসিসি।আইসিসি এবার ২০টি দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ আয়োজিত হয়েছিল ১২ টি দল নিয়ে।২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। আসন্ন টুর্নামেন্টটিতে অংশ নেবে ২০ টি দল। সর্বশেষ গত মঙ্গলবার ১৯ তম দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে আফ্রিকার দেশ নামিবিয়া। অঞ্চলটি থেকে আরও একটি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্টের সঙ্গে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফরম্যান্স বিবেচনায় আসন্ন আসরের মূলপর্বে জায়গা করে নিয়েছে ১২টি দল। গত বিশ্বকাপের শীর্ষ আট দল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং র‌্যাংকিং বিবেচনায় রয়েছে আফগানিস্তান ও বাংলাদেশ।
x

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.